লাইফ স্টাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
লাইফ স্টাইল লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২ মার্চ, ২০১৮

বোডো সাহিত্য সভার রঙ্গীন কার্যক্রম

পশ্চিমবঙ্গ বডো সাহিত্য সভার 17 তম এবং জলপাইগুড়ি - আলিপুরদুয়ার যুগ্ম জেলা বডো সাহিত্য সভার 30 তম বার্ষিক সম্মেলন ইং 25 এবং 26 ফেব্রুয়ারী 2018 কালচিনির পশ্চিম সাতালিতে আনুষ্ঠানিক ভাবে সুসম্পন্ন হলো ।এই সম্মেলনে বডো ভাষার দ্রুত  সরকারী স্বীকৃতি  এবং রাজ্যের প্রাথমিক বিদ্যালয় গুলিতে বডো ভাষাকে সাবজেক্ট ল্যাংগুয়েজ হিসাবে পড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্তা দ্রুত গ্রহণের দাবি সরকারের নিকট জানানো হয়। ইতিপূর্বে কংগ্রেস , বামফ্রন্ট সরকারের কাছে এই মর্মে বহুবার মেমোরেন্ডাম দেওয়া সত্যেও কেউই কর্ণপাত করে নি।

বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮

‘দেশ সুরক্ষায় বড় ভূমিকা আরএসএসের’

তিরুঅনন্তপুরম: সেনাবাহিনী, সংবিধান ও গণতন্ত্র ছাড়াই দেশকে সুরক্ষিত রাখার পিছনে বড় ভূমিকা রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS)। এমনটাই মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি কেটি থমাস। সম্প্রতি, আরএসএসের একটিও ট্রেনিং ক্যাম্পে উপস্থিত হয়ে এমন মন্তব্য করেন তিনি।

ডুয়ার্স কন্যার আজকের ছবি

ডুয়ার্স কন্যার আজকের ছবি|
ডুয়ার্স কন্যা
ডুয়ার্স কন্যার আজকের ছবি|

সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

বিজেপির সুভাষ সরকার প্রাণ বাঁচালেন প্রসূতি ও নবজাতকের

subhas-sarkar
ডাঃ সুভাষ সরকার প্রসূতির চিকিৎসারত
ডাঃ সুভাষ সরকারের অনন্য কীর্তি|
গত 24 ডিসেম্বর রাত্রে ,পুরুলিয়া তে আগত, কেন্দ্রীয় মন্ত্রী শ্ৰী অর্জুন রাম মেঘওযালকে বিদায় জানাতে, স্টেশনে (ckp hwh ট্রেন) এসেছিলেন বিজেপি রাজ্য সহসভাপতি ডাঃ সুভাষ সরকার। ট্রেনে জেনারেল কামরাতে থাকা এক আসন্ন প্রসবা মহিলার তুমুল গর্ভপীড়া শুরু হয়। খবর পেয়ে ডাঃ সুভাষ সরকার ছুটে যান, এবং মা ও প্রসবাসন্ন শিশুর চিকিৎসা শুরু করে দেন। খবর পেয়ে আসেন রেলের ডাক্তারও। ডাঃ সরকার, যিনি একজন স্বনামধন্য স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, অক্লান্ত প্রচেষ্টাতে শিশুটির ও মায়ের জীবন বাঁচান।

মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০১৭

গুয়াবাড়ি জাতীয় সড়কে ট্রাক-মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ

কামাখ্যাগুড়ি:  সোমবার বিকেল ঘটনাটি ঘটেছে কুমারগ্রাম ব্লকের গুয়াবাড়ি এলাকার ৩১ সি জাতীয় সড়কে। ট্রাক ও ছোটো মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছোটো মালবাহী গাড়িটির চালক সমীরণ সরকার। তিনি খোয়ারডাঙ্গার বাসিন্দা বলে জানা গিয়েছে। বর্তমানে তিনি আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিত্সাধীন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে মালবাহী একটি ট্রাক অসমের দিকে যাচ্ছিল।

রবিবার, ১০ ডিসেম্বর, ২০১৭

আফরাজুল খুন : প্রতিবাদ জানাল বিশ্বভারতী

লাভ জেহাদের নামে আফরাজুলকে খুনের প্রতিবাদে মোমবাতি মিছিল ও শোকসভা করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কর্মীসভার অধ্যাপক ও ছাত্র ছাত্রীরা৷ শনিবার সন্ধ্যায় শান্তি নিকেতনের উপসনাগৃহে সামনে শোকসভা করেন তাঁরা।
খবর, রাজস্থানে কাজ করতে গিয়ে বুধবার ‘লাভ জিহাদে’র শিকার হন মালদহের দিনমজুর মহম্মদ আফরাজুল (৪৫)।

আবহাওয়ার উন্নতির সম্ভাবনা, মেঘ কাটলেই জাঁকিয়ে শীত

যদিও রবিবার সকাল থেকে কলকাতায় আকাশের মুখ ভার। ঝিরঝিরে বৃষ্টিও পড়ছে। নিম্মচাপের কারণে ডিসেম্বরের দ্বিতীয় তৃতীয় সপ্তাহেও শীতের দেখা নেই! তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে। সোমবার বিকেল থেকে আবহাওয়ার উন্নতি হবে। আর মেঘ কাটলে জাঁকিয়ে শীত পড়বে।

শনিবার, ৯ ডিসেম্বর, ২০১৭

৩,৭৫৫ কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করেছে মোদী সরকার

জানা গেছে ক্ষমতায় আসার পর প্রায় ৩,৭৫৫ কোটি টাকা বিজ্ঞাপনে খরচ করেছে মোদী সরকার। তথ্য জানার অধিকার আইনে আবেদনের প্রেক্ষিতে এমনটাই জানা গেল। ২০১৪ সালের জুন থেকে ২০১৭-র অক্টোবর পর্যন্ত বিজ্ঞাপন বাবদ ৩৭,৫৪,০৬,২৩,৬১৬ কোটি টাকা খরচ করা হয়েছে।  টিভি, সংবাদপত্র, কমিউনিটি রেডিও, দূরদর্শন, ইন্টারনেট ও এসএমএসের মাধ্যমে বিজ্ঞাপন দিয়েছে কেন্দ্র। 

রবিবার, ৩ ডিসেম্বর, ২০১৭

দিল্লি থেকে উদ্ধার নিখোঁজ নবম শ্রেণির ছাত্রী

উত্তর ২৪ পরগনা:  নিখোঁজ নাবালিকাকে উদ্ধার করে মা বাবার হাতে তুলে দিল পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর এলাকায়।
পুলিশ জানিয়েছে, ২১শে নভেম্বর থেকে নিখোঁজ ছিল অশোকনগর থানা এলাকার নবম শ্রেণির ছাত্রী সুরিয়া মণ্ডল (১৫)। ২৩ শে নভেম্বর অপহরণ ও নিখোঁজ অভিযোগ দায়ের হয় অশোকনগর থানায়।

আজ থেকে চালু হল হলদিবাড়ি সুপারফাস্ট

Haldibari Station
বন্যার পর দীর্ঘদিন বন্ধ থাকার পর হলদিবাড়ি থেকে পুনরায় চালু হল কলকাতাগামী ট্রেন। রবিবার হলদিবাড়ি স্টেশন থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছে হলদিবাড়ি-কোলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস। সকাল সাড়ে আটটার সময় হলদিবাড়ি স্টেশন থেকে রওনা দেয় ট্রেনটি। উল্লেখ্য, গত আগস্ট মাসে ভয়াবহ বন্যার কারণে রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় কলকাতাগামী বহু ট্রেন বাতিল করে দিয়েছিল রেল দপ্তর।

বুধবার, ২৯ নভেম্বর, ২০১৭

বিশ্বকে শঙ্কিত করে সবথেকে শক্তিশালী মিসাইল উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

যদিও ভবি ভোলবার নয়। যতই শান্তির বাণী শোনাও না কেন, মিসাইল উৎক্ষেপণ থেকে রোখা যাচ্ছে না উত্তর কোরিয়াকে। এবার সবথেকে শক্তিশালী ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণ করল কিম জং উনের দেশ। আশঙ্কার ছাপ গোটা বিশ্বে।

জানা যাচ্ছে চলতি বছরের সেপ্টেম্বরেই ব্যালেস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছিল উত্তর কোরিয়া। কিম জং উনের সে আস্ফালন ভাল চোখে নেয়নি গোটা বিশ্ব।

সোমবার, ২৭ নভেম্বর, ২০১৭

ডেঙ্গি : স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের অবস্থা সঙ্কটজনক !

ডেঙ্গিতে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা এবং বাংলার প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷ তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে ৷ প্লেটলেট নেমে গিয়েছে ২০ হাজারেরও নীচে ! জ্বর না কমায় স্বভাবতই উদ্বিগ্ন চিকিৎসকরা ৷

স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে কড়া পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা ৷ আজ সন্ধেয় আবারও তাঁর রক্ত পরীক্ষা করা হবে ৷ গত বুধবার থেকে দক্ষিণ কলকাতার এক  বেসরকারি হাসপাতালে ভর্তি স্নেহাশিস ৷

রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

চা বাগানের সমস্যা নিয়ে কুসুম লামা বিএমএস এর সদর দফতরে

উত্তরবঙ্গের চা বাগান এবং চা শ্রমিকদের বিভিন্ন সমস্যা নিয়ে উত্তরবঙ্গের বিশিষ্ট বিএমএস নেতা কুসুম লামা  বিএমএসের কেন্দ্রীয় নেতা জয়তীলালজীর সঙ্গে বিস্তৃত আলাপ-আলোচনা দিল্লির বিএমএসের কেন্দ্রীয় সদর দপ্তরে বসে করলেন।

স্পা থেকে তাইল্যান্ডের ২৮ যুবতী আটক করলো পুলিশ

আহেমদাবাদ শহরের ১১টি স্পায়ে হানা দিয়ে তাইল্যান্ডের ২৮ ও ইউক্রেনের এক যুবতীকে আটক করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, উপযুক্ত অনুমতি ছাড়াই এ দেশে কাজ করছিল তারা। পুলিশ হানা দিয়ে তাদের কাছ থেকে কোনও ভিসা উদ্ধার করতে পারেনি।

এখানে পুলিশের ডেপুটি কমিশনার আরজে পারগি জানিয়েছেন, গোপন সূত্রে তাঁদের কাছে খবর ছিল, শহরের বেশ কয়েকটি স্পায়ে অবৈধভাবে বিদেশিরা কাজ করছে।

সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

প্রিয়রঞ্জনের প্রয়াণে কে কি বললেন

প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সি
প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সি
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যের সরকারি অফিস অর্ধদিবস ছুটি রাখার কথাও ঘোষণা করে দেন তিনি।প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যু দুঃখজনক, মর্মান্তিক। গত নয়বছর ধরে জীবনমৃত অবস্থায় শয্যাশায়ী ছিলেন। কোনও রিয়েলাইজেশন ছিল না। নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয়রঞ্জন দাশমুন্সির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, পরিবারের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় মর্যাদাতেই প্রিয়রঞ্জন দাশমুন্সির শেষকৃত্য সম্পন্ন হবে।

শনিবার, ১৮ নভেম্বর, ২০১৭

হ্যামিল্টনগঞ্জ কালী পূজোর মেলা ও একটি মানবিক মুখ

সার্কাস
শিশুদের সঙ্গে সার্কাসে রঞ্জিতবাবু
প্রতি বছরই তিনি  এই কাজটি করে থাকেন। শুরু করেছিলেন সেই গত এগারো বছর আগে। বাঙালির মহাপর্ব দুর্গাপূজা কালীপূজা লক্ষী পূজা ভাইফোঁটা। কিন্তু কেউই  ওদের বুকে জড়িয়ে ধরে না যতই মহাপর্ব আসুক না কেন, কারন ওরা যে অনাথ শিশু। এই সংসারে ঐ অনাথ আশ্রম ছাড়া ওদের আর কোন জায়গা নেই।

হামিল্টনগঞ্জ মেলার আকর্ষণ সব বয়সীদের মধ্যেই রয়েছে। কয়েক হাজার ছোট ছেলেমেয়েরা বাবা মার হাত ধরে দেখতে এবং উপভোগ করতে আসে এই মেলার আনন্দ।

মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

বিল গেটসের ৫০ মিলিয়ন অনুদান অ্যলঝাইমার্স নিয়ে গবেষণায় জন্য

পড়ুন বিল গেটস কি করলেন| বিশ্বের সর্বত্র বাড়ছে অ্যলঝাইমার্স এবং বিভিন্ন রকম ডিমেনশিয়া রোগীর সংখ্যা। শুধু শারীরিক সমস্যা নয়, এর জন্য ব্যাপক হারে মানুষের মানসিক এবং আর্থিক ক্ষতিও হচ্ছে। এই সবের কথা মাথায় রেখেই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মাইক্রোসফট কো-ফাউন্ডার বিল গেটস। ডিমেনশিয়া ডিসকভারি ফান্ডে নিজস্ব তহবিল থেকে তিনি ৫০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিলেন। আগামীদিনে অ্যলঝাইমার্স নিয়ে গবেষণার জন্য প্রয়োজনীয় অর্থ-সাহায্য করবেন বলে জানিয়েছেন গেটস।

রসগোল্লার জিআই রেজিস্ট্রেশন পেল বাংলা

Rasogolla
বাংলার রসগোল্লা
জবর খবর রসগোল্লা প্রেমীদের জন্য| দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে রসগোল্লার রেস জিতে নিল এ রাজ্য। ওড়িশাকে হারিয়ে রসগোল্লার জিআই রেজিস্ট্রেশন জিতে নিল রাজ্য। জিআই জানিয়ে দিল রসগোল্লা বাংলার নিজস্ব সৃষ্টি।
উল্লেখ্য, রসগোল্লার উত্পত্তি নিয়ে ওড়িশা ও বাংলার অনেক লড়াই হয়েছে। রসগোল্লা তাদের নিজস্ব সৃষ্টি বলে বেশ কয়েক বছর ধরেই দাবি করে আসছিল ওড়িশা।

মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০১৭

রূপচর্চায় প্রিয়াঙ্কা চোপড়া মুখে আর চুলে কী মাখেন?

Priyanka CXhopra
প্রিয়াঙ্কা চোপড়া
সাধারণত: বলিউড সেলেবদের দেখে মহিলাদের অনেকেই বাজার চলতি বিভিন্ন বিউটি প্রোডাক্টের পিছনে ছোটেন। অথচ অনেকেই হয়ত জানেন না বহু সেলিব্রিটি এখনও সুন্দর থাকতে মা, ঠাকুমাদের শেখানো সেই পুরনো বিউটি টিপসই মেনে চলতে পছন্দ করেন। এমনকি প্রিয়াঙ্কা চোপড়াও। জানেন প্রিয়াঙ্কা চোপড়ার মত বলিউড-হলিউড অভিনেত্রীরা কীভাবে রূপচর্চা করেন?

জনপ্রিয় সংবাদ