bengal লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
bengal লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮

এ মাসেই সাতদিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ

রাজ্য বিজেপির অন্দরের খবর, চলতি মাসেরই শেষ সপ্তাহে টানা সাতদিনের সফরে রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আপাতত নির্ধারিত কর্মসূচিতে উত্তরবঙ্গে থাকবেন তিনদিন এবং দক্ষিণবঙ্গে চারদিন। সাতদিনের এই সফরে সাংগঠনিক বৈঠকেই জোর দেওয়া হয়েছে।
শাহের কাজের ধরন দেখে অভ্যস্ত বিজেপি নেতাদের বক্তব্য, শাহ যে রাজ্যকে টার্গেট করেন সেসব রাজ্যে এভাবেই টানা পাঁচ-সাতদিন শিবির করেই সংগঠন পরিচালনা করেন।

মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

রসগোল্লার জিআই রেজিস্ট্রেশন পেল বাংলা

Rasogolla
বাংলার রসগোল্লা
জবর খবর রসগোল্লা প্রেমীদের জন্য| দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে রসগোল্লার রেস জিতে নিল এ রাজ্য। ওড়িশাকে হারিয়ে রসগোল্লার জিআই রেজিস্ট্রেশন জিতে নিল রাজ্য। জিআই জানিয়ে দিল রসগোল্লা বাংলার নিজস্ব সৃষ্টি।
উল্লেখ্য, রসগোল্লার উত্পত্তি নিয়ে ওড়িশা ও বাংলার অনেক লড়াই হয়েছে। রসগোল্লা তাদের নিজস্ব সৃষ্টি বলে বেশ কয়েক বছর ধরেই দাবি করে আসছিল ওড়িশা।

জনপ্রিয় সংবাদ