ডেঙ্গিতে আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের দাদা এবং বাংলার প্রাক্তন ক্রিকেটার স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ৷ তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটেছে ৷ প্লেটলেট নেমে গিয়েছে ২০ হাজারেরও নীচে ! জ্বর না কমায় স্বভাবতই উদ্বিগ্ন চিকিৎসকরা ৷
স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে কড়া পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা ৷ আজ সন্ধেয় আবারও তাঁর রক্ত পরীক্ষা করা হবে ৷ গত বুধবার থেকে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি স্নেহাশিস ৷