বিজেপি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিজেপি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭

হেমন্ত রায়ের আরও একটি কবিতা

উত্তর বঙ্গের ভূমিপুত্র কবি শ্রী হেমন্ত কুমার রায়ের সঙ্গে আজ আপনাদের পরিচয় করাবো। হেমন্ত কুমার রায় একাধারে রাজনীতিবিদ, সমাজকর্মী, সুবক্তা এবং বিশিষ্ট সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষ তাঁর রাজনৈতিক, সামাজিক এবং সাহিত্যিক কর্মকাণ্ডে গভীরভাবে আকৃষ্ট। সাহিত্যের ক্ষেত্রে তিনি বহু কবিতা গল্প রচনা করেছেন। তাঁর ঐ সমস্ত লেখা বহু মানুষের অকুণ্ঠ প্রশংসাও পেয়েছে। তাঁর বহু কবিতা পুস্তিকা আকারে মুদ্রিতও হয়েছে। তার সেই সমস্ত সাহিত্য কর্মের মধ্য থেকে আমরা কিছু কিছু কবিতা, গল্প ধারাবাহিক ভাবে এই পৃষ্ঠায় প্রকাশ করব।  আজকের কবিতা "আত্ম দর্শন"।


সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

বিজেপির সুভাষ সরকার প্রাণ বাঁচালেন প্রসূতি ও নবজাতকের

subhas-sarkar
ডাঃ সুভাষ সরকার প্রসূতির চিকিৎসারত
ডাঃ সুভাষ সরকারের অনন্য কীর্তি|
গত 24 ডিসেম্বর রাত্রে ,পুরুলিয়া তে আগত, কেন্দ্রীয় মন্ত্রী শ্ৰী অর্জুন রাম মেঘওযালকে বিদায় জানাতে, স্টেশনে (ckp hwh ট্রেন) এসেছিলেন বিজেপি রাজ্য সহসভাপতি ডাঃ সুভাষ সরকার। ট্রেনে জেনারেল কামরাতে থাকা এক আসন্ন প্রসবা মহিলার তুমুল গর্ভপীড়া শুরু হয়। খবর পেয়ে ডাঃ সুভাষ সরকার ছুটে যান, এবং মা ও প্রসবাসন্ন শিশুর চিকিৎসা শুরু করে দেন। খবর পেয়ে আসেন রেলের ডাক্তারও। ডাঃ সরকার, যিনি একজন স্বনামধন্য স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, অক্লান্ত প্রচেষ্টাতে শিশুটির ও মায়ের জীবন বাঁচান।

রবিবার, ২৬ নভেম্বর, ২০১৭

বিজেপিতে না যাওয়ার আর্জি তৃণমূল সাংসদের

Anupam Hazra
অনুপম হাজরা
সেই আশঙ্কাই সত্যি হল৷ দলের ‘প্রাক্তন’ চাণক্য মুকুল রায়ের দেখানো পথেই হাঁটতে শুরু করলেন নিচুতলার তৃণমূল কর্মীরা৷ তাও আবার খোদ মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ নেতা অনুব্রত মণ্ডলের খা্সতালুক বীরভূমেই!

যদিও কারও অভি়যোগ নয়, দলের বোলপুরের সাংসদ-অধ্যাপক অনুপম হাজরার ফেসবুক পোস্ট থেকেই তা স্পষ্ট৷

শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

মুকুল রায় বিজেপিতে যোগ দেবার পর দলে কি কি চলছে

নিচের প্রতিবেদন দুটি পড়লে সব জানতে পারবেন |
মুকুলকে দলে নিতে কে সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন, উদ্দেশ্যই বা কী
মুকুল রায় বিজেপিতে যোগ দিলেন। তাকে বিজেপিতে আনতে কে লড়ে গেলেন শেষ পর্যন্ত।মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার জন্য হত্যে দিয়ে দিল্লিতে পড়েছিলেন। বাংলার নেতারা কেউ বলছিলেন, ‘‘আমাদের সঙ্গে কথা হয়নি মুকুলের।’’ আবার কেউ বলছিলেন, ‘‘সিদ্ধান্ত যা নেওয়ার কেন্দ্রীয় নেতৃত্ব নেবেন।’’অন্য দিকে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় প্রথমে বলেছিলেন, মুকুলের বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব রাজ্য নেতৃত্ব বিচার করবেন, দরকার হলে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের মতামত জানাবেন।

শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭

শিবসেনার ভরসা রাহুলেই, মোদীতে আস্থা নেই

Modi-Rahul
মোদীর উপর মানুষের আর আস্থা নেই। দেশকে এখন সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন রাহুল গান্ধীই। এবার এমন দাবি উঠল জোটসঙ্গী শিবসেনার তরফেই।

গত বৃহস্পতিবার এক সংবাদমাধ্যম আয়োজিত আলোচনায় মহারাষ্ট্রের শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, মোদী ম্যাজিক এখন ফিকে হয়ে গেছে।

জনপ্রিয় সংবাদ