bjp লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
bjp লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭

বিজেপির সুভাষ সরকার প্রাণ বাঁচালেন প্রসূতি ও নবজাতকের

subhas-sarkar
ডাঃ সুভাষ সরকার প্রসূতির চিকিৎসারত
ডাঃ সুভাষ সরকারের অনন্য কীর্তি|
গত 24 ডিসেম্বর রাত্রে ,পুরুলিয়া তে আগত, কেন্দ্রীয় মন্ত্রী শ্ৰী অর্জুন রাম মেঘওযালকে বিদায় জানাতে, স্টেশনে (ckp hwh ট্রেন) এসেছিলেন বিজেপি রাজ্য সহসভাপতি ডাঃ সুভাষ সরকার। ট্রেনে জেনারেল কামরাতে থাকা এক আসন্ন প্রসবা মহিলার তুমুল গর্ভপীড়া শুরু হয়। খবর পেয়ে ডাঃ সুভাষ সরকার ছুটে যান, এবং মা ও প্রসবাসন্ন শিশুর চিকিৎসা শুরু করে দেন। খবর পেয়ে আসেন রেলের ডাক্তারও। ডাঃ সরকার, যিনি একজন স্বনামধন্য স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, অক্লান্ত প্রচেষ্টাতে শিশুটির ও মায়ের জীবন বাঁচান।

মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০১৭

মুকুল রায় দিলীপ ঘোষকেই ক্যাপ্টেন মানলেন

মুকুল রায় দিলীপ ঘোষকেই ক্যাপ্টেন মানলেন,বললেন ক্যাপ্টেন দিলীপে'র নেতৃত্বেই খেলবেন তিনি | 
যদিও 'ভাগ মুকুল ভাগ' থেকে 'আয় মুকুল আয়'-এ বদলে গিয়েছিল অনেক আগেই। তবে ভিতর ভিতর ধিক ধিক আগুন জ্বলছিলই। যার আঁচ অল্প বিস্তর রাজ্যবাসীও পেয়েছে। মুকুল যে কোনও 'কেউকেটা' নয় তা বোঝাতে আগেই আসরে নেমেছিলেন দিলীপ। অপেক্ষা ছিল কেবল মুকুলের পাল্টার! তবে সোমবার কার্যত উল্টো ছবিই দেখল মুরলীধর লেনের বিজেপি রাজ্য দফতর। আসনের দলাদলির বদলে মুকুল সাফ জানালেন দিলীপ ঘোষই তাঁর নেতা। রাজ্যের অধিনায়ক দিলীপ ঘোষের লিডারশিপেই কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি। 

শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

মুকুল রায় বিজেপিতে যোগ দেবার পর দলে কি কি চলছে

নিচের প্রতিবেদন দুটি পড়লে সব জানতে পারবেন |
মুকুলকে দলে নিতে কে সবচেয়ে বেশি উৎসাহী ছিলেন, উদ্দেশ্যই বা কী
মুকুল রায় বিজেপিতে যোগ দিলেন। তাকে বিজেপিতে আনতে কে লড়ে গেলেন শেষ পর্যন্ত।মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার জন্য হত্যে দিয়ে দিল্লিতে পড়েছিলেন। বাংলার নেতারা কেউ বলছিলেন, ‘‘আমাদের সঙ্গে কথা হয়নি মুকুলের।’’ আবার কেউ বলছিলেন, ‘‘সিদ্ধান্ত যা নেওয়ার কেন্দ্রীয় নেতৃত্ব নেবেন।’’অন্য দিকে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় প্রথমে বলেছিলেন, মুকুলের বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব রাজ্য নেতৃত্ব বিচার করবেন, দরকার হলে কেন্দ্রীয় নেতৃত্ব তাদের মতামত জানাবেন।

বিজেপিতেই যোগ দিলেন মুকুল রায়

Mukul in BJP
বিজেপিতেই যোগ দিলেন মুকুল রায়
আজ সমস্ত জল্পনা শেষ। বিজেপিতে যোগ দিলেন মুকুল রায়। অমিত শাহের সঙ্গে বৈঠকের পর মেলে সবুজ সঙ্কেত। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে মুকুল জানিয়ে দেন বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। তৃণমূলকে হটানোই তাঁর লক্ষ্য।

শুক্রবার, ২৭ অক্টোবর, ২০১৭

শিবসেনার ভরসা রাহুলেই, মোদীতে আস্থা নেই

Modi-Rahul
মোদীর উপর মানুষের আর আস্থা নেই। দেশকে এখন সামনে থেকে নেতৃত্ব দিতে পারেন রাহুল গান্ধীই। এবার এমন দাবি উঠল জোটসঙ্গী শিবসেনার তরফেই।

গত বৃহস্পতিবার এক সংবাদমাধ্যম আয়োজিত আলোচনায় মহারাষ্ট্রের শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, মোদী ম্যাজিক এখন ফিকে হয়ে গেছে।

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

শিলিগুড়িতে বাতিল নেতাদের হোটেল বুকিং

বাতিল নেতাদের হোটেল বুকিং
শিলিগুড়ি, ২৬ অক্টোবর : আগামীকাল থেকে শিলিগুড়িতে সভার আয়োজন করেছে RSS। আর তাই আজ শিলিগুড়িতে আসছেন RSS-এর সহ কার্যবাহক ভাইয়াজি যোশী। BJP-র বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতাও এই সভায় অংশ নেবেন। সভা উপলক্ষ্যে অনেকদিন আগে থেকেই হোটেল বুক করে রাখা হয়েছে। কিন্তু, অজানা কোনও কারণে হঠাৎই BJP নেতাদের বুকিং বাতিল করে দিয়েছে একাধিক হোটেল। BJP-র অভিযোগ, শাসকদলের হুমকিতেই বুকিং বাতিল করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ