priyaranjan dasmunshi লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
priyaranjan dasmunshi লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২০ নভেম্বর, ২০১৭

প্রিয়রঞ্জনের প্রয়াণে কে কি বললেন

প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সি
প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সি
প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যুতে শোকপ্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্যের সরকারি অফিস অর্ধদিবস ছুটি রাখার কথাও ঘোষণা করে দেন তিনি।প্রিয়রঞ্জন দাশমুন্সির মৃত্যু দুঃখজনক, মর্মান্তিক। গত নয়বছর ধরে জীবনমৃত অবস্থায় শয্যাশায়ী ছিলেন। কোনও রিয়েলাইজেশন ছিল না। নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয়রঞ্জন দাশমুন্সির পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে তিনি জানান, পরিবারের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় মর্যাদাতেই প্রিয়রঞ্জন দাশমুন্সির শেষকৃত্য সম্পন্ন হবে।

জনপ্রিয় সংবাদ