Learn about hidden treasures of KriyaYoga kept secret . Essential for KriyaYoga practitioners and learners.These eBooks are handy and easy to use by mobile phones laptops computers. One must buy now.
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
Buy KriyaYoga eBooks
Click here to buy KriyaYoga eBooks
শনিবার, ২৬ মার্চ, ২০২২
বকটুই হত্যাকাণ্ড নিয়ে প্রাক্তন বিজেপি নেতা ভাস্কর দে কি বলছেন
রামপুরহাট বকটুই হত্যাকাণ্ড নিয়ে প্রাক্তন বিজেপি নেতা ভাস্কর দে কি বলছেন দেখুন এই ভিডিওতে।
বকটুই হত্যাকাণ্ড নিয়ে প্রাক্তন বিজেপি নেতা ভাস্কর দে কি বলছেন। তিনি এই ঘটনাতে রাজনীতির যোগ নেই বললেন।
শুক্রবার, ২৬ জুন, ২০২০
বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
চলে গেলেন অটলবিহারী বাজপেয়ী
দেশকে দুঃখের সাগরে নিমজ্জিত করে চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী। দীর্ঘ
অসুস্থতার পরে ৯৩ বছরে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল
সায়েন্সেস (এইমস) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অনেক দিন ধরেই
বাজপেয়ীর একটি কিডনি অচল ছিল। গত কয়েক বছর ধরে ঠিক মতো সচল ছিল না তাঁর
স্মৃতিশক্তি।
শুক্রবার, ২ মার্চ, ২০১৮
বোডো সাহিত্য সভার রঙ্গীন কার্যক্রম
পশ্চিমবঙ্গ বডো সাহিত্য সভার 17 তম এবং জলপাইগুড়ি - আলিপুরদুয়ার যুগ্ম জেলা
বডো সাহিত্য সভার 30 তম বার্ষিক সম্মেলন ইং 25 এবং 26 ফেব্রুয়ারী 2018
কালচিনির পশ্চিম সাতালিতে আনুষ্ঠানিক ভাবে সুসম্পন্ন হলো ।এই সম্মেলনে বডো
ভাষার দ্রুত সরকারী স্বীকৃতি এবং রাজ্যের প্রাথমিক বিদ্যালয় গুলিতে বডো
ভাষাকে সাবজেক্ট ল্যাংগুয়েজ হিসাবে পড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্তা দ্রুত
গ্রহণের দাবি সরকারের নিকট জানানো হয়। ইতিপূর্বে কংগ্রেস , বামফ্রন্ট
সরকারের কাছে এই মর্মে বহুবার মেমোরেন্ডাম দেওয়া সত্যেও কেউই কর্ণপাত করে
নি।
বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮
এ মাসেই সাতদিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ
রাজ্য বিজেপির অন্দরের খবর, চলতি মাসেরই শেষ সপ্তাহে টানা সাতদিনের সফরে রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আপাতত নির্ধারিত কর্মসূচিতে উত্তরবঙ্গে থাকবেন তিনদিন এবং দক্ষিণবঙ্গে চারদিন। সাতদিনের এই সফরে সাংগঠনিক বৈঠকেই জোর দেওয়া হয়েছে।
শাহের কাজের ধরন দেখে অভ্যস্ত বিজেপি নেতাদের বক্তব্য, শাহ যে রাজ্যকে টার্গেট করেন সেসব রাজ্যে এভাবেই টানা পাঁচ-সাতদিন শিবির করেই সংগঠন পরিচালনা করেন।
শাহের কাজের ধরন দেখে অভ্যস্ত বিজেপি নেতাদের বক্তব্য, শাহ যে রাজ্যকে টার্গেট করেন সেসব রাজ্যে এভাবেই টানা পাঁচ-সাতদিন শিবির করেই সংগঠন পরিচালনা করেন।
শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮
তোগাড়িয়াকে সরিয়ে দিয়ে মোদীর রাস্তায় 'কাঁটা' উপড়ে ফেলার উদ্যোগ আরএসএসের
মোদী ও বিজেপির সমালোচনা করায় প্রবীণ তোগাড়িয়াকে ছাঁটাই করতে চলেছে আরএসএস।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খোলায় পদ খোয়াতে চলেছেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি প্রবীণ তোগাড়িয়া। ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন ভারতীয় মজদুর সঙ্ঘের সাধারণ সম্পাদক ব্রিজেশ উপাধ্যায় ও বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি রাঘব রেড্ডিও।
সূত্রের খবর, এই ৩ জনের উপরে ক্ষুব্ধ সঙ্ঘ নেতৃত্ব। তাঁরা সংগঠনের নিয়ম ভেঙে নিজের স্বার্থপূরণ করতে চাইছেন বলে অভিযোগ উঠেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খোলায় পদ খোয়াতে চলেছেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি প্রবীণ তোগাড়িয়া। ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন ভারতীয় মজদুর সঙ্ঘের সাধারণ সম্পাদক ব্রিজেশ উপাধ্যায় ও বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি রাঘব রেড্ডিও।
সূত্রের খবর, এই ৩ জনের উপরে ক্ষুব্ধ সঙ্ঘ নেতৃত্ব। তাঁরা সংগঠনের নিয়ম ভেঙে নিজের স্বার্থপূরণ করতে চাইছেন বলে অভিযোগ উঠেছে।
সিদ্ধার্থ রায়ের কায়দায় পুলিশ দিয়ে সরকার চালাচ্ছে মমতা বললেন মুকুল রায়
শিলিগুড়ি: মমতা
বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সাতের দশকের সিদ্ধার্থশংকর রায়ের জমানার সঙ্গে
তুলনা করলেন বিজেপি নেতা মুকুল রায়৷ তাঁর কথায়, ‘‘বর্তমানে পুলিশকে দিয়ে
সরকার চালানো হচ্ছে, কথায় কথায় বিরোধীদের মিথ্যে কেসে ফাঁসানা হচ্ছে৷ এর
থেকেই স্পষ্ট রাজ্যে গণতন্ত্র নেই৷ বর্তমান এই পরিস্থিতি সিদ্ধার্থশংকর
রায়ের কালো জমানাকে মনে করিয়ে দিচ্ছে৷’’
বৃহস্পতিবার, ৪ জানুয়ারি, ২০১৮
মমতার বিরুদ্ধে এফআইআর অসমে, গ্রেফতারের দাবি
অসমের সরকার থেকে বিরোধীপক্ষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে এক
সুরেই সমালোচনা করছে সবাই। এর মধ্যেই সে রাজ্যের দিসপুর থানায় লিখিত অভিযোগ
দায়ের করা হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। 'কৃষক শ্রমিক
কল্যাণ পরিষদ'-এর তরফে অভিযোগ করা হয়েছে, সুপ্রিম কোর্টের অবমাননা করেছেন
মমতা। সেই সঙ্গে অসমে জাতি বিদ্বেষ ছড়ানোর অভিযোগে বাংলার মুখ্যমন্ত্রীকে
গ্রেফতারের দাবি তুলেছে তারা।
শনিবার, ৩০ ডিসেম্বর, ২০১৭
হেমন্ত রায়ের আরও একটি কবিতা
উত্তর বঙ্গের ভূমিপুত্র কবি শ্রী হেমন্ত কুমার রায়ের সঙ্গে আজ আপনাদের পরিচয় করাবো। হেমন্ত কুমার রায় একাধারে রাজনীতিবিদ, সমাজকর্মী, সুবক্তা এবং বিশিষ্ট সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার মানুষ তাঁর রাজনৈতিক, সামাজিক এবং সাহিত্যিক কর্মকাণ্ডে গভীরভাবে আকৃষ্ট। সাহিত্যের ক্ষেত্রে তিনি বহু কবিতা গল্প রচনা করেছেন। তাঁর ঐ সমস্ত লেখা বহু মানুষের অকুণ্ঠ প্রশংসাও পেয়েছে। তাঁর বহু কবিতা পুস্তিকা আকারে মুদ্রিতও হয়েছে। তার সেই সমস্ত সাহিত্য কর্মের মধ্য থেকে আমরা কিছু কিছু কবিতা, গল্প ধারাবাহিক ভাবে এই পৃষ্ঠায় প্রকাশ করব। আজকের কবিতা "আত্ম দর্শন"।
সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭
আলিপুরদুয়ার বিজেপির জনপ্রিয় নেতা শ্রী কুশল চ্যাটার্জ্জীর অনবদ্য বক্তৃতা
![]() |
| নেতা কর্মীদের মাঝে বক্তব্য রাখছেন আলিপুরদুয়ার জেলা বিজেপির জনপ্রিয় নেতা শ্রী কুশল চ্যাটার্জ্জী |
বিজেপির সুভাষ সরকার প্রাণ বাঁচালেন প্রসূতি ও নবজাতকের
![]() |
| ডাঃ সুভাষ সরকার প্রসূতির চিকিৎসারত |
গত 24 ডিসেম্বর রাত্রে ,পুরুলিয়া তে আগত, কেন্দ্রীয় মন্ত্রী শ্ৰী অর্জুন রাম মেঘওযালকে বিদায় জানাতে, স্টেশনে (ckp hwh ট্রেন) এসেছিলেন বিজেপি রাজ্য সহসভাপতি ডাঃ সুভাষ সরকার। ট্রেনে জেনারেল কামরাতে থাকা এক আসন্ন প্রসবা মহিলার তুমুল গর্ভপীড়া শুরু হয়। খবর পেয়ে ডাঃ সুভাষ সরকার ছুটে যান, এবং মা ও প্রসবাসন্ন শিশুর চিকিৎসা শুরু করে দেন। খবর পেয়ে আসেন রেলের ডাক্তারও। ডাঃ সরকার, যিনি একজন স্বনামধন্য স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, অক্লান্ত প্রচেষ্টাতে শিশুটির ও মায়ের জীবন বাঁচান।
শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
পশুখাদ্য মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদ
দেখা যাচ্ছে যে, 2G ও আদর্শ আবাসন মামলায় বিরোধী শিবির চাঙ্গা হলেও পশুখাদ্য মামলায়
ধাক্কা খেল। এই মামলায় দোষী সাব্যস্ত হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও
আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব। ৩ জানুয়ারি সাজা ঘোষণা হবে।
আজ শনিবার এই মামলায় রায় দেয় রাঁচির বিশেষ সিবিআই আদালত। পর্যাপ্ত প্রমাণ পেয়ে লালুপ্রসাদের এই শাস্তির কথা শোনান বিচারক। তবে রেহাই পেয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র।
আজ শনিবার এই মামলায় রায় দেয় রাঁচির বিশেষ সিবিআই আদালত। পর্যাপ্ত প্রমাণ পেয়ে লালুপ্রসাদের এই শাস্তির কথা শোনান বিচারক। তবে রেহাই পেয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র।
সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
শনিবার, ১৬ ডিসেম্বর, ২০১৭
উত্তরবঙ্গের কবি হেমন্ত রায়ের কবিতা
উত্তর বঙ্গের এক ভূমিপুত্র কবি শ্রী হেমন্ত কুমার রায়ের সঙ্গে আজ আপনাদের
পরিচয় করাবো। হেমন্ত কুমার রায় একাধারে রাজনীতিবিদ, সমাজকর্মী, সুবক্তা
এবং বিশিষ্ট সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠিত। উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকার
মানুষ তাঁর রাজনৈতিক, সামাজিক এবং সাহিত্যিক কর্মকাণ্ডে গভীরভাবে আকৃষ্ট। সাহিত্যের
ক্ষেত্রে তিনি বহু কবিতা গল্প রচনা করেছেন। তাঁর ঐ সমস্ত লেখা বহু মানুষের
অকুণ্ঠ প্রশংসাও পেয়েছে। তাঁর বহু কবিতা পুস্তিকা আকারে মুদ্রিতও হয়েছে।
তার সেই সমস্ত সাহিত্য কর্মের মধ্য থেকে আমরা কিছু কিছু কবিতা, গল্প
ধারাবাহিক ভাবে এই পৃষ্ঠায় প্রকাশ করব। আজকের কবিতা "গীতা মাহাত্ম"।
বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭
ভোট দিলেন অমিত শাহ, যে কেন্দ্রে বুথ ম্যানেজার ছিলেন
গুজরাত ভোটে বহু ভিভিআইপি এদিন ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে। সেই
তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে লালকৃষ্ণ আডবাণী ও
অন্যান্যরা রয়েছেন। পাশাপাশি এদিন স্ত্রী সোনাল ও পুত্র জয়কে নিয়ে সপরিবারে
গুজরাতে ভোট দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
যে এলাকায় এদিন ভোট দিলেন অমিত শাহ সেখানকার সঙ্গে তাঁর যোগাযোগ আশির
দশক থেকে। আহমেদাবাদে একটি বুথে দলের ম্যানেজার ছিলেন অমিত শাহ।
বুধবার, ১৩ ডিসেম্বর, ২০১৭
সরকারি আধিকারিককে হুমকি বিজেপি সাংসদের, ‘জীবন দুঃসহ করে দেব’
বেআইনি দখলদারি মুক্ত করতে গিয়েছিলেন এসডিএম। কিন্তু, দখলদারি মুক্ত তো
করতেই পারলেন না, উল্টে বিজেপি সাংসদের তোপের মুখে পড়ে পিছু হঠতে হল সরকারি
আধিকারিককে।
ঘটনাস্থল, উত্তরপ্রদেশের বরাবাঁকি। সেখানেই সম্প্রতি বিজেপি সাংসদের কীর্তি উঠে এসেছে সংবাদের শিরোনামে। রিপোর্টে প্রকাশ, বরাবাঁকির একটি সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, ওই খবর পেয়ে সেখানে ছুটে যান এসডিএম অজয় কুমার দ্বিবেদী।
ঘটনাস্থল, উত্তরপ্রদেশের বরাবাঁকি। সেখানেই সম্প্রতি বিজেপি সাংসদের কীর্তি উঠে এসেছে সংবাদের শিরোনামে। রিপোর্টে প্রকাশ, বরাবাঁকির একটি সরকারি জমি দখল হয়ে যাচ্ছে, ওই খবর পেয়ে সেখানে ছুটে যান এসডিএম অজয় কুমার দ্বিবেদী।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
জনপ্রিয় সংবাদ
-
দেশকে দুঃখের সাগরে নিমজ্জিত করে চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী। দীর্ঘ অসুস্থতার পরে ৯৩ বছরে নয়াদিল্লির অল ই...
-
রামপুরহাট বকটুই হত্যাকাণ্ড নিয়ে প্রাক্তন বিজেপি নেতা ভাস্কর দে কি বলছেন দেখুন এই ভিডিওতে। বকটুই হত্যাকাণ্ড নিয়ে প্রাক্তন বিজেপি নেতা ভ...
-
আজ পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত বনমন্ত্রী শ্রী রাজীব বন্দ্যোপাধ্যায় হাত দিয়ে গরুমারা জাতীয় উদ্যান এর চন্দ্রচুর ওয়াচ টাওয়ার শুভ উদ্বোধ...



















