অমিত শাহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অমিত শাহ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮

এ মাসেই সাতদিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ

রাজ্য বিজেপির অন্দরের খবর, চলতি মাসেরই শেষ সপ্তাহে টানা সাতদিনের সফরে রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আপাতত নির্ধারিত কর্মসূচিতে উত্তরবঙ্গে থাকবেন তিনদিন এবং দক্ষিণবঙ্গে চারদিন। সাতদিনের এই সফরে সাংগঠনিক বৈঠকেই জোর দেওয়া হয়েছে।
শাহের কাজের ধরন দেখে অভ্যস্ত বিজেপি নেতাদের বক্তব্য, শাহ যে রাজ্যকে টার্গেট করেন সেসব রাজ্যে এভাবেই টানা পাঁচ-সাতদিন শিবির করেই সংগঠন পরিচালনা করেন।

বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০১৭

ভোট দিলেন অমিত শাহ, যে কেন্দ্রে বুথ ম্যানেজার ছিলেন

গুজরাত ভোটে বহু ভিভিআইপি এদিন ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে। সেই তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে লালকৃষ্ণ আডবাণী ও অন্যান্যরা রয়েছেন। পাশাপাশি এদিন স্ত্রী সোনাল ও পুত্র জয়কে নিয়ে সপরিবারে গুজরাতে ভোট দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
যে এলাকায় এদিন ভোট দিলেন অমিত শাহ সেখানকার সঙ্গে তাঁর যোগাযোগ আশির দশক থেকে। আহমেদাবাদে একটি বুথে দলের ম্যানেজার ছিলেন অমিত শাহ।

জনপ্রিয় সংবাদ