গুজরাত ভোটে বহু ভিভিআইপি এদিন ভোট দিয়েছেন লাইনে দাঁড়িয়ে। সেই
তালিকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে লালকৃষ্ণ আডবাণী ও
অন্যান্যরা রয়েছেন। পাশাপাশি এদিন স্ত্রী সোনাল ও পুত্র জয়কে নিয়ে সপরিবারে
গুজরাতে ভোট দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
যে এলাকায় এদিন ভোট দিলেন অমিত শাহ সেখানকার সঙ্গে তাঁর যোগাযোগ আশির
দশক থেকে। আহমেদাবাদে একটি বুথে দলের ম্যানেজার ছিলেন অমিত শাহ।
