মুকুল রায় দিলীপ ঘোষকেই ক্যাপ্টেন মানলেন,বললেন ক্যাপ্টেন দিলীপে'র নেতৃত্বেই খেলবেন তিনি |
যদিও 'ভাগ মুকুল ভাগ' থেকে 'আয় মুকুল আয়'-এ বদলে গিয়েছিল অনেক আগেই। তবে ভিতর ভিতর ধিক ধিক আগুন জ্বলছিলই। যার আঁচ অল্প বিস্তর রাজ্যবাসীও পেয়েছে। মুকুল যে কোনও 'কেউকেটা' নয় তা বোঝাতে আগেই আসরে নেমেছিলেন দিলীপ। অপেক্ষা ছিল কেবল মুকুলের পাল্টার! তবে সোমবার কার্যত উল্টো ছবিই দেখল মুরলীধর লেনের বিজেপি রাজ্য দফতর। আসনের দলাদলির বদলে মুকুল সাফ জানালেন দিলীপ ঘোষই তাঁর নেতা। রাজ্যের অধিনায়ক দিলীপ ঘোষের লিডারশিপেই কাজ করবেন বলেও জানিয়েছেন তিনি।