বুধবার, ৭ ফেব্রুয়ারি, ২০১৮

এ মাসেই সাতদিনের সফরে রাজ্যে আসছেন অমিত শাহ

রাজ্য বিজেপির অন্দরের খবর, চলতি মাসেরই শেষ সপ্তাহে টানা সাতদিনের সফরে রাজ্যে আসছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। আপাতত নির্ধারিত কর্মসূচিতে উত্তরবঙ্গে থাকবেন তিনদিন এবং দক্ষিণবঙ্গে চারদিন। সাতদিনের এই সফরে সাংগঠনিক বৈঠকেই জোর দেওয়া হয়েছে।
শাহের কাজের ধরন দেখে অভ্যস্ত বিজেপি নেতাদের বক্তব্য, শাহ যে রাজ্যকে টার্গেট করেন সেসব রাজ্যে এভাবেই টানা পাঁচ-সাতদিন শিবির করেই সংগঠন পরিচালনা করেন।

শনিবার, ২০ জানুয়ারি, ২০১৮

তোগাড়িয়াকে সরিয়ে দিয়ে মোদীর রাস্তায় 'কাঁটা' উপড়ে ফেলার উদ্যোগ আরএসএসের

মোদী ও বিজেপির সমালোচনা করায় প্রবীণ তোগাড়িয়াকে ছাঁটাই করতে চলেছে আরএসএস।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মুখ খোলায় পদ খোয়াতে চলেছেন বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক কার্যকরী সভাপতি প্রবীণ তোগাড়িয়া। ছাঁটাইয়ের তালিকায় রয়েছেন ভারতীয় মজদুর সঙ্ঘের সাধারণ সম্পাদক ব্রিজেশ উপাধ্যায় ও বিশ্ব হিন্দু পরিষদের আন্তর্জাতিক সভাপতি রাঘব রেড্ডিও।
সূত্রের খবর, এই ৩ জনের উপরে ক্ষুব্ধ সঙ্ঘ নেতৃত্ব। তাঁরা সংগঠনের নিয়ম ভেঙে নিজের স্বার্থপূরণ করতে চাইছেন বলে অভিযোগ উঠেছে।

সিদ্ধার্থ রায়ের কায়দায় পুলিশ দিয়ে সরকার চালাচ্ছে মমতা বললেন মুকুল রায়

শিলিগুড়ি: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে সাতের দশকের সিদ্ধার্থশংকর রায়ের জমানার সঙ্গে তুলনা করলেন বিজেপি নেতা মুকুল রায়৷ তাঁর কথায়, ‘‘বর্তমানে পুলিশকে দিয়ে সরকার চালানো হচ্ছে, কথায় কথায় বিরোধীদের মিথ্যে কেসে ফাঁসানা হচ্ছে৷ এর থেকেই স্পষ্ট রাজ্যে গণতন্ত্র নেই৷ বর্তমান এই পরিস্থিতি সিদ্ধার্থশংকর রায়ের কালো জমানাকে মনে করিয়ে দিচ্ছে৷’’

জনপ্রিয় সংবাদ