বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮

চলে গেলেন অটলবিহারী বাজপেয়ী

Bajpayeeji
দেশকে দুঃখের সাগরে নিমজ্জিত করে চলে গেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটলবিহারী বাজপেয়ী। দীর্ঘ অসুস্থতার পরে ৯৩ বছরে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। অনেক দিন ধরেই বাজপেয়ীর একটি কিডনি অচল ছিল। গত কয়েক বছর ধরে ঠিক মতো সচল ছিল না তাঁর স্মৃতিশক্তি। 

মিছিলে বাধা মুকুলকে! নিজের গড় বীজপুরে জ্বললো বিজেপির প্রচার গাড়ি

Bijpur-Mukul
আজ স্বাধীনতা দিবস উদযাপনকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠলো কাঁচরাপাড়ার বীজপুর এলাকা। আগুন লাগিয়ে দেওয়া হয় বিজেপির প্রচার গাড়িতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় র‍্যাফ ও কমব্যাট ফোর্স।

শুক্রবার, ২ মার্চ, ২০১৮

বোডো সাহিত্য সভার রঙ্গীন কার্যক্রম

পশ্চিমবঙ্গ বডো সাহিত্য সভার 17 তম এবং জলপাইগুড়ি - আলিপুরদুয়ার যুগ্ম জেলা বডো সাহিত্য সভার 30 তম বার্ষিক সম্মেলন ইং 25 এবং 26 ফেব্রুয়ারী 2018 কালচিনির পশ্চিম সাতালিতে আনুষ্ঠানিক ভাবে সুসম্পন্ন হলো ।এই সম্মেলনে বডো ভাষার দ্রুত  সরকারী স্বীকৃতি  এবং রাজ্যের প্রাথমিক বিদ্যালয় গুলিতে বডো ভাষাকে সাবজেক্ট ল্যাংগুয়েজ হিসাবে পড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্তা দ্রুত গ্রহণের দাবি সরকারের নিকট জানানো হয়। ইতিপূর্বে কংগ্রেস , বামফ্রন্ট সরকারের কাছে এই মর্মে বহুবার মেমোরেন্ডাম দেওয়া সত্যেও কেউই কর্ণপাত করে নি।

জনপ্রিয় সংবাদ