car লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
car লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শনিবার, ৪ নভেম্বর, ২০১৭

পিচে ঢুকে পড়ল গাড়ি, হতবাক গম্ভীর-ইশান্তরা

ক্রিকেটের পিচে ঢুকে পড়ল গাড়ি
ক্রিকেটের পিচে ঢুকে পড়ল গাড়ি
বাইশ গজে তখন চলছে রনজি ট্রফির ম্যাচ। গৌতম গম্ভীরের দিল্লির বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসের লড়াই চালাচ্ছে উত্তর প্রদেশ। হঠাৎই সবাইকে চমকে দিয়ে মাঠে ঢুকে পড়ল একটি গাড়ি। তারপর সোজা গিয়ে দাঁড়াল মাঠের ঠিক মাঝখানে। অর্থাৎ পিচের উপর। এ কী কাণ্ড? নিজেদের চোখকে যেন বিশ্বাসই করতে পারছেন না গম্ভীর, ইশান্ত শর্মারা। কারণ এমন দৃশ্য আদৌ কেউ কোনওদিন দেখেছেন কিনা সত্যিই মনে করা কঠিন। এমন বিরল ঘটনায় হতবাক মাঠে হাজির ক্রিকেটার ও কর্মকর্তারা।

জনপ্রিয় সংবাদ